১১:২১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে আশ্রয়ন প্রকল্পের উদ্ধোধন করলেন এমপি টিটু 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৪ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিববর্ষে দেশের একটি মানুষকেও গৃহহীন না রাখার অঙ্গীকার বাস্তবায়নের লক্ষে টাঙ্গাইলের নাগরপুরে পাকুটিয়া ইউনিয়নের রাউতারা গ্রামে উদ্ধোধন করা হলো নতুন আশ্রয়ন প্রকল্প। অসহায় ভূূমিহীন মানুষদের কে এই প্রকল্পের আওতায় এনে জমি সহ একটি করে ঘর দেওয়া হবে। 

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফরেন্সের মাধ্যমে উপজেলার ১০টি ইউনিয়নে পৃথক ভাবে ৩০টি গৃহহীন পরিবারের জন্য নির্মিত আশ্রয়ন প্রকল্পের শুভ উদ্ধোধন করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। 

আশ্রয়ন প্রকল্প উদ্ধোধন কালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহান এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা রাখেন, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিক প্রমুখ। 

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. উজ্জল মোল্লা, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো. ফারুক হোসেন, ছাত্র লীগের সাবেক (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক মো. আনিসুজ্জামান তুহিন, গয়হাটা ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মো. রাজিব আহম্মেদ রাজু সহ ইউনিয়ন নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।
 
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহান বলেন, মুজিববর্ষে অঙ্গীকার আশ্রয় হীন থাকবে না কোন পরিবার। আমরা আপাতত নতুন করে ১০টি ইউনিয়নের ৩০টি পরিবারকে জমি সহ একটি করে ঘর করে দিচ্ছি। আজ পাকুটিয়া ইউনিয়নের রাউতারা গ্রামে নতুন  আশ্রয়ন প্রকল্পে ৩টি পরিবারের জন্য গৃহ নির্মানের কাজ শুরু করা হলো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে গৃহহীনদের তালিকা করে পর্যায় ক্রমে সবাইকে এই প্রকল্পের আওতায় আনবেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি