১১:৫৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ফরিদ হত্যাকান্ড

আ’লীগের দুই নেতার তিন দিনের রিমান্ড মঞ্জুর

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৫ মার্চ ২০১৭ | | ৯৭৬৭
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম ফরিদ হত্যা মামলায় গ্রেফতারকৃত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক তাহেরুল ইসলাম ওরফে তোতা ও অলোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নূরুল ইসলাম সরকারকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ (ডিবি) বুধবার দুপুরে টাঙ্গাইল ভূঞাপুর আমলি আদালতে তাদের হাজির করে ১০ রিমান্ড চায়। পরে আদালতের বিচারক ফারজানা সুলতানা তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার গুলশান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হওয়া উপজেলার ভারই মধ্যপাড়া গ্রামের মাঈনুল হাসান ওরফে মাসুদ, শওকত হোসেন ওরফে সৈকত, অলোয়া ইউপি সদস্য মকবুল হোসেন তরফদার ও নাসিরউদ্দিন রানা ফরিদ হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। তাদের জবানবন্দিতে তাহেরুল ইসলাম তোতা ও নুরুল ইসলামসহ এই হত্যায় কয়েকজন আওয়ামী লীগ নেতার নাম বের হয়ে আসে বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর সকালে ভূঞাপুর উপাজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলামের গলাকাটা মরদেহ তার নিজ গ্রাম ভারই মধ্যপাড়ার একটি নির্জন পুকুরপাড় থেকে উদ্ধার করা হয়। আগের দিন রাত সাড়ে ৯টার পর তিনি নিখোঁজ হন।

ওই দিনই (৬ ডিসেম্বর) রকিবুলের ভাই ফজলুল করিম বাদি হয়ে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেন।

মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করা হয়। পরে ফজলুল করিম বাদি হয়ে গত ১৫ ডিসেম্বর টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে আরো একটি সম্পূরক মামলা দায়ের করেন। সে মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক তাহেরুল ইসলাম ওরফে তোতা, অপর যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য আব্দুল হামিদ মিয়া ওরফে ভোলা, অলোয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম সরকারসহ সাত জনের নাম উলে¬খ করা হয়।

আদালত থানায় ও আদালতে দায়ের করা মামলা দু’টি এক সঙ্গে তদন্তের আদেশ দেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি