০১:১৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শাহিন হত্যা মামলায় যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে শ্লীলতাহানীর কথিত অভিযোগে সবজি ব্যবসায়ী শাহিন হত্যা মামলার এজাহারভূক্ত আসামী মিলন (১৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে গাজীপুরের নুহাশ পল্লী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মিলন মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের মাঝালিয়া গ্রামের আলমাছ মিয়ার ছেলে।

সবজি ব্যবসায়ী শাহিন হত্যা একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুল হক জানান।

গ্রেপ্তারকৃত মিলন মামলার ১৩ নম্বর আসামী বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ নাছিম নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, উপজেলার বানাইল ইউনিয়নের মাঝালিয়া গ্রামের দুই সন্তানের জনক সবজি ব্যবসায়ী শাহিনের ঘরে ফ্রিজে দুধের বোতল রাখতে গেলে প্রতিবেশী ছয় বছরের এক শিশু কন্যার শ্লীলতাহানীর চেষ্টা চালায় সে, এমন কথিত অভিযোগে গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যার পর বিচারের কথা বলে শাহিনকে বাড়ি থেকে মাঝালিয়া স্কুল মাঠে ডেকে নিয়ে যায় একই গ্রামের সুমন, অয়ন ও এজাজ। সেখানে লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে অভিযুক্তরা। পরে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি