০১:০২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অজানা রোগে আক্রান্ত তমার অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে শংকিত বাবা-মা

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৫ মার্চ ২০১৭ | | ২৪০৯
, টাঙ্গাইল :

অজানা রোগে আক্রান্ত কিশোরীটির নাম তমা আক্তার। বয়স ১৭ ছুঁই ছুঁই।

সে এবার বাসাইল উপজেলার জশিহাটি ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে এসএসসি সমমান পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। তার ইচ্ছা সে দাখিল পাশ করে উচ্চশিক্ষা গ্রহণের সিড়িতে পা দেবে।

কিশোরীটির মা শারমিন বেগমও সেরকম আশা করেন। তবুও বাবা-মা’র চোখে মুখে শুধুই শংকা-হতাশা। শিক্ষা গ্রহণ শেষে তারা তার মেয়েকে বিয়ে দিতে পারবেন তো?

জানা যায়, টাঙ্গাইলের বাসাইল উপজেলার জশিহাটি পশ্চিম পাড়ার একজন দরিদ্র কৃষক আতাহার আলীর ঘরে ১৯৯৭ সালে জন্ম নেয় তমা আক্তার। ১৭ শতাংশ ভিটা আর সামান্য কৃষি ভূমি থেকে পাওয়া ফসল দিয়ে খুড়িয়ে খুড়িয়ে চলে আতাহার আলীর সংসার।

দরিদ্রতার কারনে আতাহার আলী ২ ছেলেকে তেমন পড়াশুনা করাতে পারেনি। তারা এখন পৃথক পৃথক সংসার বেধেঁছে। ৩ কন্যার জেষ্ঠ ২ জনকে সাধ্যমত পাত্রস্থ করেছেন। কিন্তু কনিষ্ঠ তমার ভবিষ্যত নিয়ে তিনি মহা দূশ্চিন্তায়।

পৃথিবীতে আগমনের দিন থেকেই তমা তার মুখয়াববের একপাশে দুরারোগ্য ব্যাধি বয়ে নিয়ে বেড়ে উঠছে। বাম গালে অস্বাভাবিক ধরনের টিউমার আকৃতির মাংসপিন্ডটি বয়সের সঙ্গে পাল্লা দিয়ে বড় হচ্ছে। এতে তমার কথা বলা, খাদ্য গ্রহনেও সমস্যার শেষ নেই। এ রোগের কোন চিকিৎসা আছে কিনা তাদের জানা নেই।

তমার মা শারমিন বেগম জানান, ৫ বছর বয়সে তাকে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসাপাতালে ৩ মাস ভর্তি রাখা হয়েছিল কিন্তু কোন ফল পাওয়া যায়নি। ৬ বছর বয়সে সে পা পিছলে পড়ে গেলে টিউমারটি ফেটে গিয়ে রক্তক্ষরণ হয়েছিল। প্রথমে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে গজ ব্যান্ডেজ দিয়ে ঢাকা জাতীয় শিশু হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। কিন্তু ভর্তি করতে না পারায় বর্হিবিভাগের চিকিৎসক তমাকে বিদেশে চিকিৎসা নেয়ার উপদেশ দিয়ে ফেরত পাঠায়।

দরিদ্র পিতা আতাহার আলীর পক্ষে তমাকে বিদেশে নেয়া সম্ভব হয়নি বলে তার আর কোন চিকিৎসা গ্রহণ হয়নি। দীর্ঘদিন চিকিৎসার হাল ছেড়ে দিলেও এখন তমার পরিণত বয়সের কথা মাথায় রেখে তার বাবা-মা তার চিকিৎসা করাতে চান। কিন্তু পর্যাপ্ত টাকা পয়সা ও সক্ষম লোকবল না থাকায় তমার বাবা-মা বুঝতে পারছেনা তারা কি করবেন।

তমার মা শারমিন বেগম দেশের বরেণ্য চিকিৎসকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যদি কোন অর্থসক্ষম ব্যক্তি কিংবা সরকারি/বেসরকারি সংস্থা মেয়ের চিকিৎসায় এগিয়ে আসত তাহলে হয়তো তার মেয়েটির জীবন স্বার্থক হতো।

অচেনা রোগে আক্রান্ত তমা বলেন, আমি সুস্থ হয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চাই।

কিন্তু শেষ পর্যন্ত তমার এ স্বপ্ন পূরণ হবে কিনা তা নিয়ে দেখা নিয়েছে অনিশ্চয়তা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি