০১:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পঙ্গু মোগর আলীর চিকিৎসা সহায়তায় আ'লীগ নেতা লিটন

মো. জাহাঙ্গীর হোসেন, মির্জাপুর | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন পঙ্গু অসহায় মোগর আলীর চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও হংকং শাখা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ লিটন। 

কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন দরিদ্র মোগর আলী আর্থিক অনটনের কারণে চিকিৎসা করতে না পারায় তার একটি পা কেটে ফেলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর জানতে পেরে আবুল কালাম আজাদ লিটন বৃদ্ধ মোগর আলীর চিকিৎসায় ১০ হাজার টাকা সহায়তা দেন।

শুক্রবার আবুল কালাম আজাদ লিটনের পক্ষে তার পিতা বহুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ ছাদু কুমুদিনী হাসপাতালে গিয়ে মোগর আলীর হাতে সহায়তার টাকা তুলে দেন।

আবুল কালাম আজাদ লিটন দীর্ঘদিন ধরে চীনের প্রাদেশিক শহর হংকং এ বসবাস করে ব্যবসা করছেন। প্রবাসী এই ব্যবসায়ী তার ব্যাক্তিগত উপার্জন থেকে নিয়মিত এলাকাসহ দেশের বিভিন্ন স্থানের অসহায় ও দরিদ্র মানুষকে সহায়তা দিয়ে থাকেন।  

জানা গেছে, তিন মাস আগে বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া গ্রামের দরিদ্র মোগর আলী (৬০) জমিতে কাজ করতে গেলে শামুকে তার ডান পা সামান্য কেটে যায়। প্রথমে বাড়িতে  চিকিৎসা দেয়া হলেও ডায়বেটিস থাকায় পায়ে পচন ধরে ঘায়ের সৃষ্টি হয়। পরে হাসপাতালে ভর্তি হলেও পায়ে গ্যাংরিন দেখা দেয়ায় দিলে গত শুক্রবার অপারেশন করে চিকিৎসক  তার ডা পা কেটে ফেলেন। 

এদিকে গত তিন মাস ধরে  চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে মোগর আলী পরিবার আরও নিঃস্ব হয়ে পড়েন।সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে জানতে পেরে শুক্রবার মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও হংকং শাখার সভাপতি আবুল কালাম আজাদ লিটন তার ১০ হাজার টাকা অনুদান দেন।

এ ব্যাপারে অসুস্থ্ মোগর আলীর বড় ভাই আব্দুল লতিফ আর্থিক সহায়তা পাওয়ার কথা জানিয়ে বলেন, আবুল কালাম আজাদ লিটন সব সময় গরীব অসহায় মানুষকে আর্থিক সহায়তা দিয়ে থাকেন। দোয়া করি আল্লাহ যেন তার ব্যবসা বাণিজ্যে উন্নতি দেন এবং ভবিষ্যতেও মানুষকে আরও বেশি সহায়তার করতে পারেন।

আবুল কালাম আজাদ লিটন বলেন, কোন রাজনৈতিক উচ্চ বিলাশ থেকে নয় প্রত্যেকের উচিত আমাদের  উপার্জনের একটি অংশ দিয়ে গরীব অসহায়ত মানুষকে সহায়তা করা। আমি তাই করে থাকি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি