১২:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

এমপি রানার জামিনকে কেন্দ্র করে উত্তেজনা

পুলিশের ২ মামলায় আসামী ১০৪

জুবায়েদ ইমন | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলায় প্রধান অভিযুক্ত টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সরকার দলীয় এমপি আমানুর রহমান খান রানার জামিন শুনানিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে এমপি সমর্থকদের ধাওয়া ও অস্ত্র উদ্ধারের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। 

বৃহস্পতিবার টাঙ্গাইলের গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই এসআই বাদি হয়ে মোট ১০৪ জনকে আসামি করে মামলা দুটি দায়ের করেন।

শুক্রবার এ মামলার তথ্য নিশ্চিত করে টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সায়েদুর রহমান জানান, পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বাদি হয়ে অজ্ঞাত ৯৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। 

ওই ঘটনার সময় টাঙ্গাইল জেনারেল হাসপাতাল সংলগ্ন একটি দোকান থেকে অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় দোকানে থাকা দুজনসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফ বাদি হয়ে ওই ১১ জনকে আসামি করে অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত ১১ জনকে বৃহস্পতিবার জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (৫ সেপ্টেম্বর) এমপি রানার জামিন শুনানির দিন ধার্য ছিল। সেদিন তার ‘জামিন হবে’ এমন খবর ছড়িয়ে পড়লে তার পক্ষের নেতাকর্মীরা ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার ও এমপি রানার মুক্তির দাবিতে মিছিল নিয়ে শহরের শামছুল হক তোরণ এলাকা দিয়ে আদালত চত্ত¡¡রের দিকে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ তাদের বাধা দেয় এবং এক পর্যায়ে লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে মিছিলটি ছত্রভঙ্গ করে। 

পুলিশের ধাওয়া খেয়ে ছত্রভঙ্গ এমপি রানার সমর্থকদের মধ্য থেকে দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এলাকার একটি দোকান থেকে একটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিনসহ আটক করা হয়। পরবর্তীতে আরো নয়জনকে আটক করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি