০১:০৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর)

এবার প্রার্থীতা ঘোষনা করলেন পৌর মেয়র

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১ জানুয়ারী ২০১৮ | | ১৮১৩
, টাঙ্গাইল :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশি হিসেবে প্রার্থীতা ঘোষণা করেছেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌর সভার মেয়র জামিলুর রহমান মিরণ।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল পৌরসভার সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ওই ঘোষণা দেন।

লিখিত বক্তব্য ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপট এবং তাঁর অনুসারীদের দাবি বিবেচনায় তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশায় টাঙ্গাইল-৫ (সদর) আসনে প্রার্থীতা ঘোষণা করছেন। তাছাড়া একাদশ জাতীয় নির্বাচনে দলের প্রতি নিবেদিত, তৃণমূলের পছন্দ, ক্লিন ইমেজের অধিকারী বিবেচনায় দলীয় মনোনয়ন দেয়া হবে বলে আওয়ামীলীগ সভাপতি জননেত্রী প্রধানমন্ত্রীর ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে তিনি নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা পোষন করেছেন।

তিনি বলেন, টাঙ্গাইলের চরাঞ্চলের মানুষ জামিলুর রহমান মিরণকে ভোট দিতে পারেন না বলে একটা আকাঙ্খা প্রকাশ করে থাকেন। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পেলে চরাঞ্চলবাসীর সে আকাঙ্খাপুরণ হবে বলে তিনি দাবি করেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পৌরবাসীকে অভিভাবকহীন করে নয়; শহর এবং চর এলাকার মানুষকে একত্রীকরণের মাধ্যমে সকলের জন্য কাজ করার অভিপ্রায়ে প্রার্থী হতে চাই। নিজে না পেলে দলীয় মনোনয়ন যাকে দেয়া হবে তার পক্ষেই কাজ করবেন বলেও জানান তিনি।

এ সময় অন্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম রকিব শামীম, আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান খান সোহেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এলেন মলি­ক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ রোকন, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী এবং টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা সহ বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি