০৯:৫৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে বাইক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩ | |
, টাঙ্গাইল :

বঙ্গবন্ধু সেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাইক দুর্ঘটনায় নাঈম মিয়া নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরও দুই বন্ধু।

বৃহস্পতিবার(২৭ জুলাই) দুপুরে মহাসড়কের এলেঙ্গা পৌরসভার চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্র মো. নাঈম মিয়া (১৭) টাঙ্গাইল পৌরসভার আদি টাঙ্গাইল এলাকার মো. করিম মিয়ার ছেলে। সে টাঙ্গাইল মেজর জেনারেল মাহমুদুল হাসান কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। 

বঙ্গবন্ধু সেতু পুর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে বাইক যোগে নাঈমসহ তিন বন্ধু মিলে টাঙ্গাইল শহর থেকে বঙ্গবন্ধু সেতু দেখতে রওনা হন। মহাসড়কের চরভাবলা এলাকায় পৌঁছালে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি অজ্ঞাত যাত্রীবাহী বাস বাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাঈমের মৃত্যু হয়। বাইকে থাকা অপর দুই বন্ধু আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় মো. সাগর (১৭) ও বিপ্লবকে (১৮) উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, আইনী প্রক্রিয়া শেষে নিহত কলেজ ছাত্র নাঈমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি