১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টিকা নিয়েও করোনা আক্রান্ত হলেন উপজেলা চেয়ারম্যান ও তার সহধর্মিনী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৭ জুলাই ২০২১ | |
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা লাকী। ছবি-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

করোনার টিকা নিয়েও নতুন করে আক্রান্ত হয়েছেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদের তিন বারের চেয়ারম্যান মো. ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা লাকী।

বুধবার বিকালে উপজেলা চেয়ারম্যান ঠান্ডু'র স্ত্রী বিষয়টি নিশ্চিত করে সকলের কাছে তাদের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

তিনি মুঠোফোনে জানান, তিনি ও তার স্বামী করোনায় আক্রান্ত হয়েছেন। রাজধানীর উত্তরার ধুলিপাড়ার নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন তারা। এছাড়াও তার পরিবারের সকলের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী জানান, গত মঙ্গলবার ঢাকা থেকে চেয়ারম্যান মহোদয়সহ তার সহধর্মিণী করোনার নমুনা দেন। আজ বুধবার নমুনার ফলাফল পজেটিভ এসছে বলে জানতে পেরেছি।

তিনি আরও জানান, জেলার অন্যান্য উপজেলার চেয়ে আমাদের এ উপজেলায় করোনা সংক্রমণ বৃদ্ধির প্রকোট দিন দিন আশঙ্কাজনক হারে বেড়ে চলছে। তবে করোনারোধে সবাইকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে সতর্কতার সাথে চলারও আহ্বান জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি