১১:৩০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির তিন যুগ্ম আহবায়ককে নোটিশ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির তিন যুগ্ম আহবায়ককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা ছাত্রলীগ। জেলা কমিটির সভাপতি সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের আহবায়কসহ কমিটির অন্যান্য যুগ্ম আহবায়কদের সাথে আলোচনা না করে বিশেষ সভা ও গোড়াই ইউনিয়ন পূর্ব শাখা কমিটি গঠন করায় তাদের কারণ দর্শাতে বলা হয়েছে। যাদের কারণ দর্শাতে বলা হয়েছে তারা হলেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ওয়াকিল আহমেদ, জিহাদ হাসান ও মো. ফয়সাল সিকদার। 

বৃহস্পতিবার জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান ও সাধারণ সম্পাদক ইলিয়াস হাসান স্বাক্ষরিত পত্রে আগামী ৭ দিনের মধ্যে জেলায় সশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে। 

পত্রে তাদের বিরুদ্ধে অভিযোগে উল্লেখ করা হয়েছে যে জেলা ও উপজেলা ছাত্রলীগের  আহবায়কসহ অন্য যুগ্ম আহবায়কদের না জানিয়েছে গত ১৩ জুলাই ছাত্রলীগের বিশেষ সভা করা এবং গত ১৭ জুলাই গোড়াই ইউনিয়ন পূর্ব শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। যা সংগঠনের শৃঙ্খলা বহির্র্ভূত ও গঠনতন্ত্র বিরোধী। এরুপ শৃঙ্খলা বহির্ভূত ও গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ড পরিচালনার কারণে কেন আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না। এ বিষয়ে আগামী ৭ দিনের মধ্যে জেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে সুস্পষ্ট ও যোক্তিক কারণ দর্শাতে নির্দেশ প্রদান করা হয়েছে। নির্দেশের ব্যতিক্রম হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে লেখা হয়েছে। 

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ওয়াকিল আহমেদের সঙ্গে কথা হলে কারণ দর্শানোর নোটিশ পাওয়ার কথা স্বীকার করে বলেন, আগামী ৭ দিনের মধ্যে অবশ্যই কারণ দর্শানো হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি