০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিএনপির পৃথক দু’গ্রুপের ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৯ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

জিয়াউর রহমানের ৩৮ তম শাহাদত বার্ষিকী ও কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিএপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবীতে টাঙ্গাইলে বিএনপি’র পৃথক দু’গ্রুপের আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার টাঙ্গাইল শিবনাথ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) মাহমুদুল হাসান।

ইফতার মাহফিলে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ ডা. সামছুল আলম তোফার সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবালের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আরফান মোল্লা, আতাউর রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহীন, মাহমুদুল হক সানু, জেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আবুল কাশেম, রাশেদুল আলম রাশেদ, সাংগঠনিক সম্পাদক আরশাফ পাহেলী, শফিকুর রহমান শফি, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালে মোহাম্মদ সাফি ইথেন, সাধারন সম্পাদক নুরুল ইসলামসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে টাঙ্গাইল জেলা বিএপির একাংশের উদ্যেগে জিয়াউর রহমানের ৩৮ তম শাহাদত বার্ষিকী ও বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিএপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার টাঙ্গাইল পৌর উদ্যানে টাঙ্গাইল জেলা বিএপির একাংশের আয়োজনে ইফতার মাহফিলে জেলা বিএনপির সহ-সভাপতি আলী ইমাম তপনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তারিকুল ইসলাম ঝলক, সাধারন সম্পাদক আব্দুর রৌফ প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কে এম তৌহিদুল ইসলাম বাবু, সহ-সমাজ কল্যাণ সম্পাদক এম.এ বাতেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাজু, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এ কে এম আব্দুল্লাহ, ছাত্রনেতা বেলায়েত হোসেনসহ জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠণের নেতাকর্মীরা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি