১১:২১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা হাসান আলী ফকির মারা গেছেন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১২ মার্চ ২০১৭ | | ৩৮৭৪
, টাঙ্গাইল :

টাঙ্গাইল শহরের পুর্ব আদালাত পাড়া এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা হাসান আলী ফকির রোববার ভোরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…..রাজেউন)।

তিনি শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পদক ছিলেন।

দুপুরে শিবনাথ উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে প্রশাসনের পক্ষ হতে মরহুমের প্রতি গার্ড অব অনার ও রাষ্ট্রিয় সালাম প্রদর্শন করা হয়।

জানাযার নামাজে টাংগাইল জেলা আওয়ামী লীগের নেতা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতারাসহ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাংগাইল জেলা শাখার সভাপতি মাহমুদুর রহমান খান বিপ্লব, সহ-সভাপতি মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক পলাশ আল মাসুদ, রুবেল আনছারী, জুয়েল রানাসহ মুক্তিযোদ্ধা সন্তান ও এলাকাবাসী অংশ নেন।

নামাজ শেষে জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন সংগঠন মরহুমের কফিনে পুষ্পস্তোবক অর্পন করে।

পরে টাঙ্গাইল বেবীস্ট্যান্ড কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের লাশ রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি