০১:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শ্মশানের গাছ বিক্রি করলেন তাঁত ব্যবসায়ি গনেশ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ | |
, টাঙ্গাইল :

গোপনে শ্মশানের গাছ বিক্রি করার অভিযোগ উঠেছে গনেশ বসাক নামের এক তাঁত ব্যবসায়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল পৌর শহরের ১০ নং ওয়ার্ডের গাড়াইল এলাকায়। 

অভিযুক্ত গনেশ বসাক (৫২) আদি টাঙ্গাইল এলাকার হরে কৃষ্ণ বসাকের ছেলে। ১২ নং ওয়ার্ডের এক প্রভাবশালী কাউন্সিলর প্রার্থীর সমর্থক বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভসহ চরম প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গনেশ বসাকের কঠোর বিচার দাবিও করেছেন তারা।

স্থানীয়দের অভিযোগ, গনেশ বসাক হিন্দু সম্প্রদায়ের লোক হওয়া সত্তে¡ও শুধু টাকার লোভে পরিচালনা কমিটির অনুমতি ছাড়াই শ্মশানের শত বছরের বট ও গোটা প্রজাতীর দুটি গাছ কেটে বিক্রি করেছেন। ১২ নং ওয়ার্ডের এক প্রভাবশালী কাউন্সিলর প্রার্থীর সমর্থক হওয়ার প্রভাবে তিনি এমন অধর্মের কাজ করেছেন। গত পৌর নির্বাচনে প্রভাবশালী ওই প্রার্থীর সমর্থক গনেশের বিরুদ্ধে প্রতিদ্ব›িদ্ব প্রার্থীর সমর্থকদের নানা ভাবে ভয়ভীতি দেখানোসহ হয়রানীর অভিযোগও রয়েছে।

তারা জানান, পৌরসভার ১০ ও ১২ নং ওয়ার্ডের বেড়াই, গাড়াইল, বাজিতপুর ও আদি টাঙ্গাইল এলাকার প্রায় পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বীর মহাশ্মশান ঘাট এটি। প্রায় শতবর্ষ যাবৎ ওই শ্মশান ঘাটে প্রয়াতদের শেষকৃত সম্পন্ন করেন এলাকাগুলোর সনাতন ধর্মাবলম্বীরা। গত ১১ এপ্রিল ওই গাছ দুটি বিক্রি করা হয়েছে বলেও জানান তারা।

আদি টাঙ্গাইল এলাকার কৃষ্ণ বসাক বলেন, গনেশ কাউকে না জানিয়ে গাছ দুটি বিক্রি করেছেন। একজনের শেষকৃত করতে এসে আমরা দেখি গাছ দুটি বিক্রি করা হয়েছে। গাছ কাটার শ্রমিকদের মাধ্যমে জানতে পারি গনেশ বসাক গাছ দুটি বিক্রি করেছেন। এই গাছের ছায়ায় এখানে আগত মানুষ শেষকৃত সম্পন্ন করতে পারতো। রৌদ বৃষ্টিতে এখন এই শ্মশান ঘাটে চরম সমস্যা ভোগ করছেন আগতরা। গাছ কেটে চরম অন্যায় করেছেন গনেশ বসাক। ধর্মীয় প্রতিষ্ঠানের গাছ বিনা অনুমতিতে তিনি কাটলেন কিভাবে এর বিচার হওয়া প্রয়োজন।

বাজিতপুর এলাকার প্রদীপ বসাক বলেন, গাছ কেটে চরম অন্যায় করেছেন গনেশ। তবে গাছ কাটার বিষয়ে গনেশ দাবি করেছেন পরিচালনা কমিটির সভাপতি তাকে অনুমতি দিয়েছেন। তবে অনুমতি দেয়ার কথা অস্বীকার করেছেন সভাপতি। গাছ কেটে চরম অন্যায় করেছেন দাবি করে গনেশের বিচার দাবি করেছেন তিনি।

অভিযুক্ত গনেশ বসাক গাছ কাটার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ৬৭০০ টাকায় গাছ দুটি বিক্রি করেছি। শ্মশান ঘাট পরিচালনা কমিটির সভাপতির মৌখিক অনুমতি নিয়েই গাছ দুটি বিক্রি করা হয়েছে। অনুমতি দেয়ার বিষয়টি এখন অস্বীকার করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

গাড়াইল সম্মিলিত মহাশ্মশান ঘাট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অনিল সেন বলেন, গনেশ পরিচালনা কমিটির কেউ নন। এছাড়া তাকে গাছ বিক্রি করার কেউ অনুমতি দেননি। চার গ্রামের সম্মিলিত শ্মশান ঘাট এটি। গনেশের গ্রামের মানুষ বিষয়টি সমাধানের উদ্যোগ নিয়েছেন। এ কারণে আইনগত কোন ব্যবস্থা নেয়া হয়নি।

এ বিষয়ে গাড়াইল সম্মিলিত মহাশ্মশান ঘাট পরিচালনা কমিটির সভাপতি কার্তিক চন্দ্র বসাক জানান, বিষয়টি নিয়ে দুই একদিনের মধ্যে বৈঠকে বসার সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের আগে কিছুই বলা যাচ্ছেনা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি