০২:৫৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সন্ত্রাসী হামলার বিচার দাবিতে সখীপুরে মানববন্ধন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৯ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে মা-মেয়েকে শ্লীলতাহানি ও বসতবাড়ীতে সন্ত্রাসী হামলার বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

বুধবার সকালে বড়চওনা-ধৈনাজানি সড়কের ইন্দ্রারজানি এলাকায় এ মানববন্ধন করা হয়। 

মানববন্ধনে ডিএম শামছুল হকের সভাপতিত্বে জেলা কৃষকলীগের প্রচার সম্পাদক সৈয়দ আ. মালেক শুকু (মেলিটারি), উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি রিপন তালুকদার, প্রধান শিক্ষক জাকির হোসেন, নাজমুল হক, জামাল হোসেন মুন্নাসহ ওই  গ্রামের ৩ শতাধিক  নারী   ‍পুরুষ অংশ নেয়।

প্রসঙ্গত: মঙ্গলবার সকালে উপজেলার ভাতগড়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে সোরহাব বিএসসি ও বারেক মিয়াসহ তাঁর সাঙ্গপাঙ্গরা ওই গ্রামের ফাহিমা খাতুনের বসতবাড়িতে সন্ত্রাসী হামলা চালায়। এ সময় হামলাকারীরা ফাহিমা ও তার মেয়েকে বিবস্ত্র করে শ্লীলতাহানী করে। 

এ ঘটনায় সখীপুর থানায় ফাহিমা খাতুন বাদি হয়ে মামলা করেছেন। ওই মামলায় বারেকে মিয়াকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছেন সখীপুর থানা পুলিশ।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) বদিউজ্জামান বলেন, হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি