০৯:৫৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | |
, টাঙ্গাইল :

‘‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’’ এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। 

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর (ডিএলএস), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও প্রদর্শনীর বাস্তবায়ন কমিটির সদস্য সচিব  ডাঃ মোহাম্মদ গোলাম মোর্শেদ।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান, ওসি তদন্ত ইদ্রিস হোসাইন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ রেজাউল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা ইসমাইল হোসাইন, এলজিইডি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম মন্ডল, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী এসএম ফারুখ ইমাম, আনছার ভিডিপি কর্মকর্তা রুকসানা পারভীন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন কালু ও খামারী মোছা: আরজিনা বেগম প্রমুখ। 

অনুষ্ঠানে বিভিন্ন এলাকার খামারি, উদ্যোক্তা, দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

প্রাণিসম্পদ প্রদর্শনীতে মোট ৪০টি স্টলে বিভিন্ন উন্নত জাতের গাভী, ষাঁড়, বাছুর, ছাগল, ভেড়া, কবুতর, হাঁস-মুরগি, ঘোড়া ও বিভিন্ন ধরনের প্রযুক্তি নিয়ে হাজির হন খামারিরা। তাছাড়া খামারিরা তাদের উৎপাদিত মিষ্টি, দুধ, দই-ঘি, মাখন ইত্যাদি নিয়ে আসেন। 

প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের তিন ক্যাটাগরিতে চেকে পুরস্কার, সনদ ও প্রত্যেক খামারিদের মাঝে সনদ বিতরণ করা হয়। এর আগে অনুষ্ঠানে প্রমাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি