০২:৫৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখীপুরে ইউএনওর মুঠোফোন নম্বর ‘ক্লোন’ করে চাঁদা দাবি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুর রহমানের মুঠোফোন নম্বর ‘ক্লোন’ করে দুর্বৃত্তরা ইউএনও পরিচয় দিয়ে বিভিন্ন জনের কাছে চাঁদা দাবি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেল ৪ টা থেকে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাচ্ছে বলে জানা গেছে।

মুঠোফোন নম্বর ‘ক্লোন’ হওয়ার কথা জানিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ইউএনও ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুর রহমান বলেন, সরকারি মুঠোফোন নম্বর ‘ক্লোন’ করে ইউএনও পরিচয় দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছে প্রতারকচক্র বিকাশের মাধ্যমে টাকা চাচ্ছে। এছাড়াও অন্য যেকোনো নম্বর থেকেও ইউএনও পরিচয় দিয়ে বিভিন্ন কাজ দেওয়ার নামে টাকা চাওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, প্রকল্প বরাদ্দ দেওয়ার কথা বলেও বিভিন্ন অংকের টাকা দাবি করা হচ্ছে। এতে তিনি কাউকে প্রতারিত না হওয়ার জন্য নিজের ফেসবুক ওয়ালে স্ট্যাটাসও দিয়েছেন। ওই স্ট্যাটাসে তিনি মুঠোফোন নম্বর ‘ক্লোন’ হওয়ার কথা জানিয়ে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান।

পরে বিষয়টি তিনি জেলা প্রশাসক ও সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে জানিয়েছেন বলে জানান। 

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন মুঠোফোনে বলেন, এ ব্যাপারে ইউএনওর পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি