১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

২৭ বছর আগে মাকে হত্যা, মৃত্যুদন্ডপ্রাপ্ত ছেলে গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২ এপ্রিল ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে পারিবারিক কলহের জেরে ২৭ বছর আগে মাকে হত্যা করে পালিয়ে বেড়ানো ছেলে বাদশা মিয়াকে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাব।

গতকাল শনিবার দিবাগত রাতে আশুলিয়ার কান্দাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাদশা নিজের মা তমিরন নেছা হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি। তিনি কালিহাতী উপজেলার কালোহা গ্রামের হাসমত আলীর ছেলে।
রোববার (২ এপ্রিল) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১৪ এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।

জানা যায়, ১৯৯৬ সালে বোনের সঙ্গে ঝগড়া হয় বাদশা মিয়ার। বাঁশের লাঠি দিয়ে বোনকে মারতে গেলে বাদশার হাত থেকে লাঠিটি কেড়ে নেন তাদের মা তমিরন নেছা। এতে ক্ষিপ্ত হয়ে পাশেই পড়ে থাকা দা নিয়ে তমিরন নেছাকে কোপ দেন বাদশাহ। এতে ঘটনাস্থলেই তমিরন নেছার মৃত্যু হয়। এরপর থেকেই তিনি পালাতক ছিলেন। ঘটনার পর বাদশার বিরুদ্ধে কালিহাতী থানায় হত্যা মামলা দায়ের হয়। বিচার শেষে ২০০৪ সালের ১৮ ফেব্রæয়ারি টাঙ্গাইলের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত বাদশা মিয়াকে মৃত্যুদন্ড দেন।

অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ জানান, মাকে হত্যার পরেই বাদশা মিয়া পালিয়ে যান। তিনি নিজের নাম পরিবর্তন করে আলী আকবর নাম দিয়ে জাতীয় পরিচয়পত্র তৈরী করেন। প্রথমে ঢাকা মহনগরের বাড্ডা এলাকায় থাকতেন তিনি। পরে আশুলিয়া থানাধীন কান্দাইল এলাকায় বসবাস শুরু করেন। সেখানে পোশাক কারখানায় চাকরি করতেন। গত চার বছর ধরে তিনি কান্দাইল এলাকায় একটি চায়ের দোকান চালাতেন।

তিনি আরও জানান, গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব গতকাল দিবাগত রাতে বাদশাকে গ্রেফতার করে। তাকে কালিহাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি