০৯:৫৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে রুই জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

“নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ” শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার ২০২০-২০২১ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় কালিহাতী উপজেলার বিভিন্ন সরকারি/প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৫৭ কেজি পোনা মাছ অবমুক্তকরণের অংশ হিসেবে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বর পুকুরে ৩০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান, কালিহাতী থানার অফিসার ইনচার্জ সওগাতুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, টাঙ্গাইল জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ মালেক ভূঁইয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা আখতার তামান্না, উপজেলা আওয়ামীলীগের সদস্য আসলাম সিদ্দিকী ভূট্টো ও পারখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী তালুকদার উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি