০৩:১১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে সড়কে চাঁদা দেওয়ার হাত থেকে বাঁচতে পালাতে গিয়ে ট্রাক্টর চাপায় বৃদ্ধ নিহত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে সড়কে যানবাহন থামিয়ে অবৈধভাবে চাঁদা আদায়কারীদের চাঁদা দেয়ার হাত থেকে ট্রাক্টর নিয়ে পালাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে থাকা অজ্ঞাত পরিচয় ৭০ বছরের এক বৃদ্ধকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। 

শুক্রবার দুপুরে উপজেলার গোড়াই-সখীপুর আঞ্চরিক সড়কের সৈয়দপুর তেঁতুলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, মির্জাপুর উপজেলার গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কের হাটুভাঙ্গা ও সৈয়দপুর এলাকায় শ্রমিক নামধারী একটি মহল সরকারী দল ও পুলিশের নাম ভাঙ্গিয়ে সৈয়দপুর তেঁতুলতলা নামক স্থানে রাস্তায় বেড়িকেট দিয়ে দীর্ঘ দিন ধরে যানবাহন থামিয়ে অবৈধ ভাবে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন করে আসছে। শুক্রবার দুপুর বারটার দিকে চাঁদাবাজ লাটিয়াল বাহিনী চাঁদা নেওয়ার জন্য ঐ ট্রাক্টরকে গতিরোধ করে। চাঁদা দেওয়া থেকে বাঁচতে ট্রাক্টরটির চালক দ্রæত গতিতে রাস্তার পাশ দিয়ে সটকে পরার চেষ্টা করলে অজ্ঞাত পরিচয় ওই  বৃদ্ধ চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় ট্রাক্টর ফেলে চালক পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করেছে। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত বৃদ্ধর কোন পরিচয় মিলেনি। ঘটনার পর থেকেই অবৈধ ভাবে চাঁদা উত্তোলনকারী সেই লাটিয়াল বাহিনী পলাতক রয়েছে। 

এ ব্যাপারে মির্জাপুর থানার উপ পরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি জব্দ করা হলেও চালক ও চাঁদাবাজরা অফিসে তালা দিয়ে পালিয়েছে। অজ্ঞাত পরিচয় বৃদ্ধের লাশ উদ্দার করা হয়েছে। অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি