০১:০৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অবশেষে মারা গেলেন গৃহবধূ সুমা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টানা ৭ দিন নিজের সাথে যুদ্ধ করে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন গৃহবধূ সুমা বেগম (২৩) বৃহস্পতিবার  রাতে ১০ টায় চিৎিসাধীন অবস্থায় তিনি মারা যান। 

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়ায় বাবার বাড়িতে সুমা গত ২৬ মার্চ ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে সাভারের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। 

জানা যায় দেলদুয়ার সদর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের শহীদুল ইসলাম লুলুর ছেলে সৌদী প্রবাসী সাব্বির হোসেন প্রায় ৬ বছর আগে প্রেম করে পাশের গ্রামের মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খানের মেয়ে সুমাকে বিয়ে করেন। বিয়ের ১ বছর পর সাব্বির বিদেশ চলে যান। 

সত্যতা নিশ্চিত করে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূইয়া বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারবিক কলহের কারনে এ ঘটনা ঘটেছে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি