০১:১৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গুরুতর অসুস্থ এমপি আতাউরকে হেলিকপ্টারে নেয়া হলো ঢাকায়

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১০ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আতাউর রহমান খানকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল থেকে ঢাকায় নেয়া হচ্ছে।

গুরুতর অসুস্থ অবস্থায় শুক্রবার রাতে বিমান বাহিনীর হেলিকপ্টারে তাকে ঢাকায় নেয়া হচ্ছে। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হবে বলে এক খুদে বার্তায় জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক সুজাউদ্দিন তালুকদার জানান, আতাউর রহমান খান শুক্রবার সকালে অসুস্থ হয়ে পড়লে তার পরীক্ষা-নিরীক্ষা করা হয়। আতাউর রহমান খানের হৃদরোগ, রক্তে লবণাক্ততা কমে যাওয়া, পেটের পীড়াসহ নানা জটিলতা দেখা যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেয়া হয়।

সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, ঢাকা থেকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার এসে রাত পৌনে আটটার দিকে এমপি আতাউর রহমান খানকে নিয়ে যায়। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হবে।

উল্লেখ্য, সোনালী ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক আতাউর রহমান খান ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি