০২:৩৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে পিকআপ উল্টে নিহত ৩, আহত ১৫

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১ মার্চ ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় পিকআপ উল্টে তিন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে।

বুধবার (১ মার্চ)দুপুর পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, জামালপুর থেকে ছেড়ে আসা একটি পিকআপ ৩০/৩৫ জন যাত্রী নিয়ে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর ওরশে যাচ্ছিলো। ওরশের যাত্রী বহনকৃত খোলা পিকআপটি উপজেলার আনালিয়াবাড়ী ১০ নম্বর ব্রীজের কাছে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে। নিহতদের বয়স আনুমানিক ৪৫ থেকে ৬০ বছর। নিহতের মধ্যে একজনের নাম সাহেরা খাতুন বলে জানা গেছে। বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি। এছাড়াও অন্তত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তিনি আরও জানান, মরদেহ একটি থানা ও দুটি হাসপাতালে আছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি