১০:০৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

২০০ মিটার দৌড়ে ঢাকা বিভাগীয় চ্যাম্পিয়ন ‘টাঙ্গাইলের শাহিদা’

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩ | |
, টাঙ্গাইল :

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা আন্তঃ ঢাকা বিভাগীয় পর্যায়ে ১০০ এবং ২০০ মিটার দৌড়সহ তিনটি ক্রীড়া প্রতিযোগীতায় অংশ নিয়ে ঢাকা বিভাগে প্রথম স্থান অর্জন করেছে টাঙ্গাইলের ভূঞাপুরের শাহিদা খাতুন নামের এক কলেজছাত্রী। শাহিদা উপজেলার লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

বৃহস্পতিবার (২৩ ফেব্রæয়ারি) দুপুরে শাহিদার খাতুনের এমন সাফল্যে আনন্দ র‌্যালি করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। পরে শাহিদাকে কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

গত রোরবার (১৯ ফেব্রæয়ারি) ঢাকা শিক্ষা বোর্ড আয়োজিত ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এই ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

শাহিদাকে দেয়া সংবর্ধনা ও আনন্দ র‌্যালিতে অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নার্গিস আক্তার, কলেজের অধ্যক্ষ হাসান আলী, উপাধ্যক্ষ গোলাম রব্বানী রতন, সহকারী অধ্যাপক মিজানুর রহমান আকন্দ, আশরাফুল আলম, সেলিমা আক্তার, প্রভাষক সেলিম মাহমুদ সজীব ও গর্ভনিং বডির সদস্য হাসান সরোয়ার লাভলু প্রমুখ।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ হাসান আলী জানান, শাহিদা খাতুন ঢাকা বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। তার সাফল্যটি আমাদের জন্য গৌরবের। তাকে উৎসাহ দেওয়ার লক্ষ্যে আনন্দ র‌্যালি, সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়তে খেলাধুলায় শাহিদাসহ কলেজের সকল শিক্ষার্থীদের সহযোগিতা করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি