১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ৩ সন্তানের জননীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩ এপ্রিল ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে পলিমা বেগম (৪০) নামের তিন সন্তানের জননীর অর্ধ উলঙ্গ লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২ এপ্রিল) দুপুরে মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের ধলপুর পশ্চিম পাড়া এলাকার ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি স্বামী পরিত্যাক্তা ছিলেন। তার দুই মেয়ে গাজীপুরে একটি গার্মেন্টসে চাকরি করে ও ছেলে নবম শ্রেণির ছাত্র। তারা সেখানেই থাকে। বাড়িতে একাই বসবাস করতেন নিহত পলিমা বেগম। 

সত্যতা নিশ্চিত করেছেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল।

তিনি জানান,দুপুরে ধলপুর পশ্চিম পাড়া এলাকার পলিমা বেগমের অর্ধ উলঙ্গ লাশ বাড়ির পাশে ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহত পলিমা বেগমের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর হত্যার আসল কারণ জানা যাবে বলে জানিয়েছেন ওসি তারিক কামাল।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি