১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিয়ের দাবিতে কলেজ ছাত্রীর লিগ্যাল নোটিশ

মনির হোসেন, কালিহাতী থেকে | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৮ আগস্ট ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের টিকুরিয়াপাড়ার আসিফ সরকার নামের এক যুবকে বিয়ের জন্য লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক কলেজ ছাত্রী।

এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। আসিফ বর্তমানে ঢাকায় এপেক্স কোম্পানীতে কর্মরত। তিনি জোকারচর টিকুরিয়াপাড়ার (সরকার বাড়ি) জোয়াহের সরকারের ছেলে।

জানা যায়, ঢাকার মোহাম্মদপুরের এক কলেজ ছাত্রীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় আসিম সরকারের সাথে। এরপর পরিচয় গড়ায় প্রেমের সম্পর্কে। পরে দুই পরিবারের মধ্যে আলোচনা হয় তাদের সম্পর্কের বিষয়ে। এ নিয়ে আসিফের বাবা জোয়াহের ওই কলেজছাত্রীকে তার ছেলের সাথে বিয়ে দিবেন বলে সিদ্ধান্ত নেন। এরই জের ধরে গত ১১ জুন আসিফ ওই কলেজ ছাত্রীকে ঢাকার শাহবাগ থানার টিএসসি চত্ত্বরে আসতে বলেন। পরবর্তীতে ওই কলেজ ছাত্রীকে সেখান থেকে একটি বাসায় নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষন করেন আসিফ। এরপর ওই কলেজ ছাত্রী আসিফকে বিয়ের জন্য চাপ দিলে তিনি বিয়ে করতে অস্কৃতি জানান। একারনে বাধ্য হয়ে ওই কলেজ ছাত্রী ঢাকার জজ কোর্টের অ্যাডভোকেট নাসিদুস জামান ওরফে নিশানের মাধ্যমে গত ৩ আগস্ট আসিফ সরকারের কাছে একটি লিগ্যাল নোটিশ পাঠায়।

আসিফের চাচাতো ভাই কাইয়ুম জানান, তার ভাই কোন অন্যায় করেনি। আর তারা এ বিষয়ে কোন উকিল নোটিশ পাননি। তবে এ বিষয়ে সংবাদ প্রকাশ করলে দেখে নেওয়া এবং মামলা করার হুমকি দেন তিনি।

এ বিষয়ে জোয়াহের সরকার জানান, তার ছেলে আসিফের সাথে ওই কলেজ ছাত্রীর শুধু ফেসবুকে যোগাযোগ হয়েছে। তাদের দুইজনের কোনদিন সাক্ষাৎ হয়নি। তাকে হেয় করার জন্য কলেজ ছাত্রী ভিত্তিহীন অভিযোগ করছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি