১২:৩৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

থানায় জিডি-মামলা করতে কোন টাকা পয়সা লাগে না-কালিহাতী থানার ওসি

মনির হোসেন, কালিহাতী থেকে | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৬ আগস্ট ২০২১ | |
, টাঙ্গাইল :

থানায় জিডি-মামলা ও পুলিশ ক্লিয়ারেন্স করতে কোন টাকা পয়সা লাগে না উল্লেখ করে আবারো সাধারণ মানুষকে সচেতন করলেন টাঙ্গাইলের কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান।

শুক্রবার (৬ আগস্ট) উপজেলার নাগবাড়ী ইউনিয়নের নাগবাড়ী জামে মসজিদে জুম্মার নামাজের আগে তার বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো জানান, সবাই সচেতন না হলে করোনার থাবার শোচনীয় পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে যাবে। বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রাখার কোন বিকল্প নেই। বিশেষ প্রয়োজনে ঘরের বাইরে মাস্ক পরিধান, হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার, ঘন ঘন হাত ধোয়া এবং গণজমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেন।

এছাড়া করোনা আক্রান্ত প্রতিবেশীদের প্রতি সহনশীল আচরন এবং সার্বিক সহযোগিতা করার আহবান জানান।

তিনি আরো বলেন, বর্তমান সামাজিক অবক্ষয়, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্য বিয়ে, কিশোর-কিশোরীদের মোবাইল ব্যবহারে সর্তক হতে হবে।

কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, করোনায় সরকারি নির্দেশনা বাস্তবায়নের সচেতনতা বাড়াতে পবিত্র জুম্মার নামাজের খুতবার পূর্বে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের নাগবাড়ী জামে মসজিদে বক্তব্যকালে থানায় জিডি- মামলা এবং পুলিশ ক্লিয়ারেন্স করতে কোন টাকা পয়সা লাগে না উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি