১১:২৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে মা ইলিশ ধরার অপরাধে ৩ জেলের কারাদন্ড

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার যমুনা নদীতে  মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে ৩ জেলে ও মাছ ধরার জাল আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতভর  উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস যমুনা নদীর নাগরপুর উপজেলার সলিমাবাদ অংশে এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর।  

রাতভর এই অভিযানে  ৩ জনকে আটক করে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান ও ২০০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক বাজার মূল্য ৩০,০০০ টাকা। কারাদন্ড প্রাপ্তরা হলো, আনোয়ার হোসেন মোল্লা, আমজাদ মোল্লা, রফিক মোল্লা। 

অভিযান সম্পর্কে সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর জানান, এ বছর মা ইলিশ রক্ষায় প্রশাসন বদ্ধ পরিকর। প্রশাসনের নজর এড়িয়ে রাতের আধারে কেউ যেন মা ইলিশ ধরতে না পারে সেজন্য প্রথম দিন থেকেই আমাদের টহল জোড়দার করা হয়েছে। অভিযানের প্রথম দিনেই মা ইলিশ মাছ ধরার অপরাধে ৩ জন জেলেকে আটক করা হয়েছে। 

এসময় সরকারি আদেশ অমান্য করার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে "দন্ডবিধি,১৮৬০" অনুযায়ী জেলেদের প্রত্যেককে ১(এক) মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে এবং ২০০০ মিটার কারেন্ট জাল জব্দ করে সেগুলো নদীর পাড়ে এনে বিনষ্ট করা হয়েছে। তিনি আরো বলেন,মা ইলিশ রক্ষার্থে মোবাইল কোর্টের অভিযান চলমান থাকবে।

অভিযানে উপজেলা মৎস্য অফিস, থানা পুলিশ ও নৌ পুলিশের কর্মকর্তারা অংশ নেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি