১২:০৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ট্রাকের চাপায় এক শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের করটিয়ায় ইট বোঝাই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় উত্তেজিত জনতা স্থানীয় দোকানপাটে ভাংচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

বৃহস্পতিবার বিকেলে করটিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম মাহফিজা আক্তার (১৪)। সে বাসাইল এর কাশিল ইউনিয়নের লুৎফর রহমান এর মেয়ে এবং করটিয়া আবিদা খানম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর শিক্ষার্থী।

এক শিক্ষার্থী কোচিং এ যাওয়ার সময় করটিয়া বাসট্যান্ড এলাকায় পৌছাইলে হাটুবাঙ্গা থেকে ছেরে আশা ট্রাকটি কর”টিয়া বাসট্যান্ডে পৌছাইলে এক শিক্ষার্থী ট্রাকটির নিচে পরে মৃত্যু হয়।


স্থানীয়রা জানায়, বিকেলে কোচিং শেষে বাড়ী ফিরছিল মাহফিজা আক্তার। পথিমধ্যে করটিয়া বাসস্ট্যান্ডে পৌছলে একটি ইট বোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। পরে বিক্ষুব্ধ জনতা বাসস্ট্যান্ড এলাকায় ভাংচুর শুরু করলে খবর পেয়ে পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাক আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি