০৪:০৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে প্রায় ৩ লাখ টাকার হেরোইনসহ গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩ আগস্ট ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে প্রায় তিন লাখ টাকা মূল্যের ২৯ গ্রাম হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। 

মঙ্গলবার (৩ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঘাটাইল উপজেলার চান্দশী (পশ্চিমপাড়া) গ্রামে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চান্দশী গ্রামের ফজর আলীর ছেলে নজরুল ইসলাম (৩০), আজহার আলীর ছেলে হারুন (৩৮), উপজেলার পুরুলি মাইজবাড়ী গ্রামের আব্দুল মান্নানের ছেলে সজিব (২২), টাঙ্গাইল সদর উপজেলার বেড়াবুচনা (সবুজবাগ) গ্রামের নেওয়াজ আলীর ছেলে ফরিদ হোসেন (৪০)। 

এসময় তাদের কাছ থেকে ২৯ গ্রাম হেরোইন (যার মূল্য আনুমানিক ২ লাখ ৯০ হাজার টাকা) এবং নগদ ৭০ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে। 

এ বিষয়ে র‌্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহ পূর্বক ঘাটাইল থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছেন। বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মাদক দ্রব্য হেরোইন সরবরাহ করে। তাদের বিরুদ্ধে ঘাটাইল থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি