০২:৩১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৭ মার্চ ২০২১ | |
, টাঙ্গাইল :

বাঙ্গালী জাতির স্বাধীনতা সংগ্রামের এক অনন্য দিন ঐতিহাসিক ৭ই মার্চ। প্রথম বারের মতো জাতীয় দিবস হিসেবে টাঙ্গাইলের কালিহাতীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল, সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্য এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত, বীর মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে র‌্যালি, উপজেলা পরিষদ মিলনায়তনে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের তাৎপর্য বিশ্লেষণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণী, বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টারি ও আলোক চিত্র প্রদর্শনী এবং অনলাইনে যুক্ত হয়ে কেন্দ্রীয় অনুষ্ঠান উপভোগ। 

আয়োজিত সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম। এসময় উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, কালিহাতী পৌরসভার নব-নির্বাচিত মেয়র নুরুন্নবী সরকার, কালিহাতী থানার ওসি সওগাতুল আলম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম.এ মালেক ভূঁইয়া সহ বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্কাউট শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সিএটু আবুল কালাম আজাদ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি