১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে সামাজিক বনায়নের গাছে ঝুলে কলেজ ছাত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গলায় ওড়না পেঁচিয়ে শিউলী আক্তার (১৮) নামের এক কলেজ পড়–য়া ছাত্রী আত্মহত্যা করেছেন। 

বৃহস্পতিবার (২৯ জুলাই) সখীপুর উপজেলার বোয়ালী পশ্চিমপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহত শিউলী ওই গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে ও বোয়ালী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। 

পুলিশ মরদেহটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, প্রেমিকের বিয়ের খবর শুনে শিউলী ২/৩দিন ধরেই কান্নাকাটি করছিল। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শিউলী কলেজের এ্যাসাইনমেন্ট জমা দেয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এর কিছুক্ষণ পর এক প্রতিবেশী তার পরিবারের লোকজনকে জানায় শিউলীকে জঙ্গলের ভেতর দেখার কথা। খবর পেয়ে শিউলীকে খুঁজতে সামাজিক বনায়নে ভিতরে একটি গাছের ডালে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। 

এ সময় থানা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। 

এ বিষয়ে সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি