১১:২৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৫ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর ও বেতন থেকে ৪ ভাগ কর্তণের সিদ্ধান্তের প্রতিবাদসহ বিভিন্ন দাবীতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসুচি পালন করেছে মাদ্রাসা শিক্ষকদের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জমিয়াতুল মোদার্রেছীন টাঙ্গাইল জেলা শাখা।

রোববার সকাল ১১ টার দিকে ঘণ্টাব্যাপী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তারা এ মানববন্ধন কর্মসুচি পালন করে।  

এতে বক্তব্য রাখেনÑ জমিয়াতুল মোদার্রেছীন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ও ঘাটাইলের পোড়াবাড়ী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানার জাহিদুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা আব্দুর রহীম, দপ্তর সম্পাদক মাওলানা আশরাফ আলী, সদর উপজেলার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দেলদুয়ার উপজেলার সভাপতি মাওলানা এমদাদুল হক। 

মানববন্ধনে বক্তারা বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের শিক্ষক-কর্মচারীদের বেতন হতে অতিরিক্ত ৪ ভাগ কর্তনের প্রজ্ঞাপন প্রত্যাহার করতে হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যান ট্রাস্টের মাধ্যমে ভাতা প্রদানের পরিবর্তে পূর্ণাঙ্গ পেনশন সুবিধা চালু করতে হবে। সকল বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ করতে হবে। স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকদের জাতীয় বেতন স্কেলে মাসিক বেতন প্রদান করতে হবে। 

পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্বারকলিপি প্রদান করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি