০২:৩২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আম গাছে যুবতীর ঝুলন্ত লাশ, পরিবারের দাবি হত্যা

মনির হোসেন, কালিহাতী থেকে | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৩ জুলাই ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে আম গাছে ঝুলিয়ে গৃহবধু আমিনাকে (৩০) হত্যার অভিযোগ উঠেছে স্বামী সুলতানের (৩৫) বিরুদ্ধে।

শুক্রবার (২৩ জুলাই) উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সুলতান পুটিয়া গ্রামের নওশের আলীর ছেলে।

সরেজমিনে জানা যায়, প্রায় ১৪ বছর আগে কালিহাতী উপজেলার পুটিয়া গ্রামের নওশের আলীর ছেলে সুলতানের সঙ্গে ঘাটাইল উপজেলার বগাজান গ্রামের আমজাদ আলীর মেয়ে আমিনার বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে এক ছেলে ও এক মেয়ে সন্তানের জন্ম হয়। সন্তান নিয়ে সুখেই চলছিল তাদের সংসার। সম্প্রতি সুলতান পরকিয়া প্রেমে আসক্ত হওয়ায় প্রতিনিয়ত তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়। এ নিয়ে মাঝে মধ্যেই সুলতান তার স্ত্রী আমিনাকে মারপিট করত।

নিহত আমিনার ভাই সাদিকুল ও মা সুফিয়া বেগম জানান, বেশ কিছুদিন যাবত সুলতানের সঙ্গে এক নারীর পরকিয়া চলছিল। এতে বিভিন্ন সময় আমিনা বাঁধা দেয়। এ কারণে প্রায়ই স্বামী তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। 

বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে সুলতান ও আমিনার সঙ্গে কলহের এক পর্যায়ে বেধরক মারপিট করে শ্বাসরোধ করে হত্যা করে। পরে সুলতান ও তার স্বজনরা আমিনাকে গাছের ডালে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে প্রচার করে। স্থানীয় চেয়ারম্যান ঘটনাটিকে ভিন্ন পথে পরিচালনা করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তারা।

নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মাহমুদ জানান, সুলতান ও আমিনার মধ্যে রাতে ঝগড়া হয়। এক পর্যায়ে আমিনা রাগের বসবর্তী হয়ে আত্মহত্যা করে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি