০২:৩৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিপুল পরিমাণ চোরাই কাপড় উদ্ধার

ইউপি সদস্যসহ ৫ ডাকাত আটক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০১৮ | | ৪৯৫
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল আজিজকে বিপুল পরিমাণ চোরাই কাপড়সহ আটক করেছে ডিবি পুলিশ।

রোববার ভোরে উপজেলার নারান্দিয়া বাজারের তাঁর নিজ দোকান লিমা বস্ত্রালয় থেকে তাকে আটক করা হয়।

এলাকাবাসী জানায়, ইউপি সদস্য আজিজ প্রভাবশালী মহলের সহযোগীতায় দীর্ঘদিন যাবৎ চোরাই কাপড়ের ব্যবসা করে আসছে। এইসব চোরাই কাপড় কমদামে বিক্রি করায় বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মাথায় হাত। এই অবৈধ ব্যবসা করে আব্দুল আজিজ আলিসান বাড়ি, গাড়িসহ অঢেল সম্পত্তির মালিক হয়েছে। তার বিরুদ্ধে কেউ কিছু বলার সাহস পর্যন্ত পায়না।

ডিবি পুলিশ জানায়, ঘাটাইলের হামিদপুর বাসস্ট্যান্ড থেকে ডাকাতির প্রস্তুতিকালে জয়পুরহাটের জসীম উদ্দিনের ছেলে ফরহাদ আলী, গাইবান্ধা জেলার মমতাজ উদ্দিনের ছেলে সাকিবুল ইসলাম শাহিন, কালিহাতী উপজেলার দেউপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে সাঈদ, সহদেবপুর গ্রামের হযরত আলীর ছেলে সাইফুল ইসলাম, রৌহা গ্রামের আছর উদ্দিনের ছেলে মোশারফ হোসেনকে আটক করা হয়। তাদের কাছ তেকে লোহা কার্টার ও সাদা রঙের একটি একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।

আটককৃত ডাকাতদের তথ্যের ভিত্তিতে নারান্দিয়া বাজারের আব্দুল আজিজের দোকানে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমান চোরাই শাড়ী, লুঙ্গি, থ্রি-পিছ উদ্ধারসহ আব্দুল আজিজকে আটক করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১৩ লাখ ৫০ হাজার টাকা।

টাঙ্গাইলে ডিবি পুলিশের (ওসি) অশোক কুমার সিংহ জানান, ইউপি সদস্য আব্দুল আজিজ দীর্ঘদিন যাবৎ ডাকাত ও চোর চক্রের সাথে জড়িত থেকে চোরাই পণ্য ক্রয়-বিক্রয়ের ব্যবসা করে আসছে। সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ভিত্তিতেই তাদের আটক করা হয়েছে।

এ বিষয়ে কালিহাতী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি