১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পোড়াবাড়ি থেকে পিংনা ভায়া সড়ক সম্প্রসারণ কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৬ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

অবশেষে লক্ষ লক্ষ জনগণের দাবী বহুল প্রত্যাশিত টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পোড়াবাড়ী-শালিয়াজানী-গোপালপুর-সরিষাবাড়ি জেলা মহাসড়কের ২৭ কিলোমিটার রাস্তা সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হলো।

রবিবার (২৫ আগস্ট) বিকালে গোপালপুর পৌরশহরের ডুবাইল বাজারে নির্মিত ফলক উন্মোচন করে এ সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন করেন, গোপালপুর-ভূঞাপুর আসনের সংসদ সদস্য ছোট মনির।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর মেয়র রকিবুল হক ছানা, টাঙ্গাইল (মধুপুর) সড়ক ও জনপথ বিভাগের উপ-প্রকৌশলী মোজাম্মেল হক, গোপালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা্মী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার, অধ্যাপক আব্দুল মোমেন, মো.আব্দুল হাই, রফিকুল ইসলাম, শহর আওয়ামীলীগের সভাপতি এসএম রফিকুল ইসলাম, বাস মালিক সমিতির সভাপতি রহমত কিবরিয়া বেলাল, বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুল আলম আজাদ প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, গোপালপুর উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগের নেতাকর্মী, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ এলাকাস্থ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি