০২:৫৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

মো. ইউনুস আলী, ধনবাড়ী | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৭ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ীতে জনৈক স্কুল ছাত্রী (১৪) কে জোরপূর্বক ধর্ষণ করেছে সোহেল রানা (২৮) নামে ২ সন্তানের জনক

ঘটনাটি ঘটেছে ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের দড়িচন্দবাড়ী চরপাড়া গ্রামের সোহেল রানার মুদি দোকানে।

ধর্ষণের শিকার মেয়েটি পাইস্কা বালিকা উচ্চ বিদ্যলয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। ধর্ষক সোহেল রানা দড়িচন্দবাড়ী চরপাড়া গ্রামের আয়নাল হকের ছেলে। 

এ ঘটনায় পুলিশ ধর্ষক সোহেল রানাকে গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার আদালতের জেলহাজতে এবং ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। 

এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ধনবাড়ী থানায় সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছে।

ধনবাড়ী থানা পুলিশ ও এলাকাবাসীসূত্রে জানা যায়, ধনবাড়ী উপজেলার পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ূয়া ওই স্কুলছাত্রী সোমবার (৬ মে) ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ীর বাইরে গেলে পার্শ্ববর্তী দড়িচন্দবাড়ী চরপাড়া গ্রামের আয়নাল হকের ছেলে মুদি দোকানদার সোহেল রানা তাকে ঝাপটে ধরে গামছা দিয়ে মুখ বেঁধে তার মুদি দোকান ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এমতাবস্থায় মেয়েটি ধস্তাধস্তির এক পর্যায়ে মুখের বাঁধন খুলে ডাক চিৎকার দিলে পার্শ¦বর্তী লোকজন এগিয়ে এসে মেয়েটিকে উদ্ধার করে। খবর পেয়ে ধনবাড়ী থানা পুুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষক সোহেল রানাকে গ্রেফতার করে।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান জানান, এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেছে। ধর্ষক সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি