১২:৩৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ীতে পৌর মেয়র প্রার্থী তপনের কর্মীসভা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী টাঙ্গাইলের ধনবাড়ীর বর্তমান মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপনের এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার দুপুরে সরকারী ধনবাড়ী কলেজ মিলনায়তনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। 

জেলা আওয়ামী লীগের সদস্য মীর ফিরোজ আহমেদের সঞ্চালনায় ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়াম্যান হারুনার রশিদ হীরার সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য রাখেন, উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি  হাফিজুর রহমান তালুকদার শোভা, আ. হালিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর ফারুক আহমাদ, ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন তলুকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি সাখওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা খাতুন, প্রচার সম্পাদক আরশেদ আলী, সাংগঠনিক সম্পাদক মাসুদ আলম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন কালু, বীর তারা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা মশিউর রহমান মিন্টু, শিক্ষক বিনয় কৃষ্ণ তালুকদার ও বিভিন্ন পৌর ওয়ার্ডের সভাপতি-সম্পাদকসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ। 

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন বলেন, এ পৌর সভাকে আমার একটি মডেল পৌর হিসাবে গড়তে চাই। আপনারা আমাকে আবার সুযোগ দিন। যে সকল কাজ অসম্পূর্ণ রয়েছে তা দ্রুত শেষ করতে পারি। আপনাদের পাশে থেকে আমি আবারও কাজ করতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি