০৩:০৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে নিরাপদ পানি সরবরাহে পাম্পের উদ্বোধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৬ জুলাই ২০২১ | |
টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার বাসিন্দাদের বিশুদ্ধ পানি সরবরাহে নতুন পাম্প উদ্বোধন করা হয়েছে।  ছবি-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার বাসিন্দাদের বিশুদ্ধ পানি সরবরাহে নতুন পাম্প উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (১৬ জুলাই) সকালে গোপালপুর স্বাধীনতা কমপ্লেক্স এর পিছনে এ পাম্পের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন গোপালপুর পৌরসভার মেয়র মো. রকিবুল হক ছানা, উপজেলা জনস্বাস্থ্য অফিসার মো. রেদওয়ান আহমেদ, গোপালপুর পৌরসভার প্রকৌশলী মো. জাহিদ হোসেন, পৌর কাউন্সিলর মো. মনিরুজ্জামান মনির, মো. আব্দুল লতিফ, মো. মঈন উদ্দিন বাবু, মো. নাসির উদ্দিনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভূগর্ভস্থ পানি পরিশোধনাগার, নিরাপদ পানি প্রকল্পের আওতায় সারাদেশের ৪৫ টি পৌরসভায় নিরাপদ পানির পাম্প স্থাপন করা হয়েছে। এর মধ্যে টাঙ্গাইলের গোপালপুর পৌরসভাও রয়েছে। ৫ কোটি ৫৫ লক্ষ টাকা ব্যয়ে কাজটি সম্পন্ন করেন জনস্বাস্থ্য অধিদপ্তর। সংশ্লিষ্ট অধিদপ্তরের পক্ষ থেকে গোপালপুর পৌরসভা কর্তৃপক্ষের কাছে পাম্পটি হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি