০১:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

রোহিঙ্গা হত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

হামিদুর রহমান মামুন | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭ | | ১৮২
, টাঙ্গাইল :

মিয়ানমারে রোহিঙ্গা হত্যা ও অমানবিক নির্যাতন বন্ধ, বাংলাদেশে আসা রোহিঙ্গাদের স্বসম্মানে ফিরিয়ে নেয়া এবং তাদের পক্ষে বিশ^ জনমত সৃষ্টির দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

শুক্রবার ইসলামিক আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে বাদ-জুম্মা নাগরপুর সরকারী কলেজ সংলগ্ন টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সদর বাজার জামে মসজিদের খতিব মাওলানা মো. রফিকুল ইসলাম, ঘিওরকোল মাদ্রাসার মুহতামিম আলহাজ¦ মাওলানা মো. রফিকুল ইসলাম আমিনী, মুফতি মাওলানা মো. আনোয়ার হুসাইন, কলেজ মসজিদের খতিব হযরত মাওলানা মো. আব্দুল ওহাব, ইসলামিক আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখার সহ-সভাপতি হাফেজ মো. কবীর হুছাইন প্রমূখ।

এসময় বক্তারা বলেন, মিয়ানমারে রোহিঙ্গা জনগষ্ঠির উপর নির্মম হত্যা ও নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে। তাদের স্বদেশে স্বসম্মানে ফিরিয়ে নিয়ে নাগরিকত্ব প্রদানসহ রাষ্ট্রিয় সকল সুযোগ-সুবিধা দেয়ার আহবান জানান। পালিয়ে আসা রোহিঙ্গাদের এদেশে আশ্রয় দেয়ার জন্য বক্তারা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

মানববন্ধনে উপজেলার সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি