০৯:৫৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

‘গ্রামকে শহরে উন্নীত করতে সরকার কৃষকদের প্রণোদনা দিচ্ছে’

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ | |
ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাঙ্গাইলের মধুপুর উপজেলার ১২০ জন সিআইজি কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। ছবি-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

কৃষকদেরকে লাভবান করতে সরকার ৭০ ভাগ ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ শুরু করেছে। পাশাপাশি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং গ্রামকে শহরে উন্নীত করতে সরকার কৃষকদের সব ধরনের প্রণোদনা দিচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাঙ্গাইলের মধুপুর উপজেলার ১২০ জন সিআইজি কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

এসময় মন্ত্রী আরও বলেন, কৃষিখাতকে আধুনিকীকরণ ও কৃষকদেরকে অল্প খরচে বেশি লাভবান করতে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছে কৃষি মন্ত্রণালয়।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্যে রাখেন মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসির আহমেদ শরীফ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়াকুব আলী ও উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানে ১২০ জন সিআইজি কৃষকের মাঝে পাওয়ার টিলার, পাওয়ার থ্রেসার ও স্প্রে মেশিন বিতরণ করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি