১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৫ দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মতান্ত্রিকভাবে সমাবর্তন ও কতিপয় বিষয় সংস্কারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ জেলার শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সরকারি এম, এম, আলী কলেজের তৃতীয় বর্ষ রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. এনামুল হোসেন, সরকারি সা’দত কলেজের তৃতীয় বর্ষ গণিত বিভাগের শিক্ষার্থী আবু আহমেদ শেরশাহ, মাহাতাব, ফারিহা, এম, এম, আলী কলেজের পদার্থ বিভাগের মনিরুজ্জামান প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে টাঙ্গাইল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

সংস্কারের বিষয় ও দাবিসমূহ হলো প্রতিবছর নিয়মতান্ত্রিকভাবে সমাবর্তন করা। কলেজগুলোতে নির্ধারিত ফি এর অতিরিক্ত আদায় না করা। সকল বিভাগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক ব্যবহারিক কোর্স ও গবেষণাগার প্রতিষ্ঠা করা। মান সম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষে মিক্ষক ও ক্লাস রুম সংকট দূর করা। প্রতিটি কলেজ সংস্কারের মাধ্যমে কর্মমুখী শিক্ষা প্রদ্ধতি চালু করা।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি