০২:৩৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে করোনা ও উপসর্গে মৃত্যু ৯, শনাক্ত ২০৮

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১২ জুলাই ২০২১ | |
ফাইল ছবি- টাঙ্গাইল২৪.কম।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে করোনা ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় এ জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন ২০৮ জন। শনাক্তের হার ২৮ দশমিক ৩২ শতাংশ।

সোমবার (১২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান।

তিনি জানান, জেলায় ২৪ ঘন্টায় ৭৩১ জনের নমুনা পরীক্ষায় ২০৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ৩২ শতাংশ। জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা ১০ হাজার ৪৩৪ জন। জেলায় মোট সুস্থ ৫ হাজার ৪৬৩ জন। মোট মৃত্যু ১৬৪ জন। বিভিন্ন উপজেলায় হাসপাতালে ভর্তি রয়েছে ৮৩৫ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৬৩২৮ জন।

এদিকে জুলাই মাসের ১ থেকে ১২ তারিখ পর্যন্ত ১২ দিনে ২ হাজার ৭২৮ জন শনাক্ত হয়েছেন। আর এই ১২ দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৯ জন ও উপসর্গ নিয়ে ৪৫ জন মোট ৯৪ জনের মৃত্যু হয়েছে। 

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শফিকুল ইসলাম সজিব বলেন, বর্তমানে হাসপাতালে করোনা আক্রান্ত ৩৪ জন আর উপসর্গ নিয়ে ৫২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গতকালের চেয়ে আজ রোগির সংখ্যা কম বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি