০১:১৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবিতে সেলফ অ্যাসেসমেন্ট বিষয়ক কর্মশালা

মাভাবিপ্রবি প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৩ জুন ২০১৭ | | ১৭০৪
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ^বিদ্যালয়ে সোমবার দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের Institutional Quality Assurance Cell (IQAC) এর আওতায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সেলফ অ্যাসেসমেন্ট কমিটির উদ্যোগে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মিলনায়তনে টিম বিল্ডিং ফর সেলফ অ্যাসেসমেন্ট এক্টিভিটিস বিষয়ক প্রথম এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মোহাম্মদ শাহিন উদ্দিন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও শহীদ জিয়াউর রহমান হলের প্রভোষ্ট ড. মোঃ ইকবাল মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইকিউএসি এর পরিচালক ড. মোঃ সিরাজুল ইসলাম এবং আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এ. কে. এম. মহিউদ্দিন।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও আইকিউএসি সেলফ অ্যাসেসমেন্ট কমিটির সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান বক্তা ছিলেন অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি বাংলাদেশ এর আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ফারহীন হাসান।

এ সময় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রোকুনুজ্জামান, মাহবুবুর রহমান, প্রীতি সরকারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কর্মশালা সঞ্চালনা করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এ.কে.এম. আয়াতুল্লাহ হোসনে আসিফ।

কর্মশালায় উচ্চ শিক্ষার মানোন্নয়নসহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি