০৯:৫৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১১ জুলাই ২০২১ | |
টাঙ্গাইলের কালিহাতীর এলেংজানী নদীতে বাংলা ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন করা হচ্ছে। ছবি-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীর এলেংজানী নদীতে বাংলা ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

রোববার দুপুরে উপজেলার দশকিয়া ইউনিয়নের ধলাটেঙ্গর গ্রামে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, বলাই চন্দ্র মালো, আব্দুল কাদের, মহর আলী, মোকাদ্দেছ আলী, মাসুদা বেগম, মর্জিনা বেগম প্রমুখ। 

বক্তারা বলেন, কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী গ্রামের জালাল মিয়ার ছেলে শফিকুল ইসলাম শফির নেতৃত্বে ৫-৬ জন এলেংজানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে। এতে হুমকির মুখে পড়েছে স্থানীয় এতিমখানা, মহা-শ্মশানঘাটসহ মানুষের ভিটা-বাড়ি। প্রতিবাদ করলে মারপিট করা সহ মিথ্যা মামলার হুমকি দেয় বালু ব্যবসায়ীরা। ভূক্তভোগীরা প্রশাসনের হস্তাক্ষেপ কামনা করেছেন।

কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কামরুল হাসান বলেন, খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্ত শফিকুল ইসলাম শফির বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি