০২:১৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে বিধিনিষেধ অমান্য কারায় ৮ জনকে জরিমানা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১ | |
কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় ৮ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ছবি-টাঙ্গাইল২৪.কম। 
, টাঙ্গাইল :

কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা এবং অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করায় টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় ৮ জনকে ২ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এ সময় টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, সদর থানার (ওসি) মীর মোশারফ হোসেন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম বলেন, বিধিনিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা এবং অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করায় শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। যারা আইন লংঘন করছে আমরা তাদেরকে আইনের আওতায় এনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেছি, বিধিনিষেধ বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি