০৯:৫৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক মুহাম্মদ আখতার স্মরণে মিলাদ মাহফিল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক মুহাম্মদ আখতার স্মরণে শনিবার ধনবাড়ীতে মিলাদ, দোয়া ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

শহীদ বুদ্ধিজীবী দিবসে তার ছোট ভাই ধনবাড়ী কলেজিয়েট স্কুলের সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ আশরাফ হোসেনের বাসভবনে এ আয়োজন করা হয়। 

আয়োজিত মিলাদ মাহফিল, দোয়া ও কাঙ্গালী ভোজে এলাকার গরীব দুঃখীরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, উত্তর টাঙ্গাইলের একমাত্র শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক মুহাম্মদ আখতার ছাত্রাবস্থায় ছড়াকার হিসেবে আত্মপ্রকাশ করার পাশাপাশি সাংবাদিকতা পেশায় যুক্ত হয়ে পড়েন। প্রথমে ঢাকায় তিনি ‘দৈনিক ইত্তেফাক’ এ সংশোধনী বিভাগে চাকুরী নেন। পরবর্তীতে মুহাম্মদ আখতার ইস্টার্ন প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ এ ম্যানেজার হিসেবে যোগ দেন। 

এখান থেকেই তার ব্যবস্থাপনায় প্রকাশ করেন সাপ্তাহিক “ললনা”। বাংলা টাইপ রাইটারের সংস্কার ও উন্নতি সাধনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ৭১ এর মুক্তিযুদ্ধের সময় তিনি প্রত্যক্ষভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছিলেন। 

১৯৭১ সালের ১০ ডিসেম্বর স্বাধীনতার ঊষালগ্নে পাক হানাদার বাহিনীর এ দেশীয় দোসর রাজাকার, আলবদর, আলসামস্ ও শান্তি কমিটির লোকেরা তাকে তার ঢাকার ৪২/৪৩ পুরানা পল্টনস্থ বাসা থেকে রাত ৯ টায় ধরে নিয়ে যায়। স্বাধীনতার পরপরই ১৮ ডিসেম্বর রায়ের বাজার বদ্ধভূমিতে অন্যান্য বুদ্ধিজীবীদের লাশের সাথে তার গুলিবিদ্ধ গলিত লাশ হাত-পা বাধা অবস্থায় পাওয়া যায়। ১৯ ডিসেম্বর রায়ের বাজার বদ্ধভূমিতেই তাকে সমাহিত করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি