০৯:৫৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বকেয়ার দায়ে ৪ দিন বিদ্যুৎ বিহীন ইউনিয়ন পরিষদ, মুছলেকায় পুনঃ সংযোগ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৭ জুলাই ২০২১ | |
টাঙ্গাইলের ঘারিন্দা ইউনিয়ন পরিষদের ৮৭ হাজার ৯শ ৮৯ টাকা বিল বকেয়ার দায়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। ছবি-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘারিন্দা ইউনিয়ন পরিষদের ৮৭ হাজার ৯শ ৮৯ টাকা বিল বকেয়ার দায়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। ৪ দিন বিদ্যুৎ বিহীন থাকার পর ইউনিয়ন সচিব নাজমুল হাসান মুছলেকা দেওয়ার পওে পুনঃ সংযোগ দিয়েছে পল¬ী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

সত্যতা নিশ্চিত করেছেন টাঙ্গাইল পল¬ী বিদ্যুৎ অফিসের এজিএম (অর্থ রাজস্ব) মো. আসাদুজ্জামান অনুজ।

তিনি বলেন, ২০১৯ সালের মে মাস থেকে ঘারিন্দা ইউনিয়ন পরিষদ কোন বিল পরিশোধ করেনি। এপর্যন্ত ঘারিন্দা ইউনিয়ন পরিষদের ৮৭ হাজার ৯শত ৮৯ টাকা বিল বকেয়া পরে। বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারনে কয়েকবার ইউনিয়ন চেয়ারম্যানের কাছে নোটিশ পাঠানো হয়। এমনকি এ অফিস থেকে লোক পাঠিয়েও বর্তমান চেয়ারম্যান মো. তোফায়েল হোসনের কাছে বার্তা পাঠানো হয়। এরপরও ইউনিয়ন পরিষদ বিল পরিশোধ করেনি।

প্রায় দুই বছর অতিবাহিত হওয়ার পর গত ২৭ জুন বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। বিদ্যুৎ বিচ্ছিন্ন করার পর ৩০ জুন মুছলেকা দিয়ে ৫০ হাজার টাকার বিল পরিশোধ করে এবং ২৯ জুলাই এর মধ্যে বাকি টাকা পরিশোধ করবে বলে আবেদন দেয়। সেই আবেদনের প্রেক্ষিতে ১ জুলাই সংযোগ দেয়া হয়েছে।

তবে বিষয় অস্বীকার করেছেন ঘারিন্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তোফায়েল আহম্মেদ। তিনি বলেন, আমাদের ইউনিয়নের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়নি। আপনারা ভুল শুনেছেন। আপনারা চেক করে দেখুন বিদ্যুৎ লাইন ঠিকই আছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি