১২:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাবা-মায়ের সাংবাদিক সম্মেলন

মেধাবী ছাত্রকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

| টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২ জুন ২০১৬ | | ৭৮
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে এক নিরিহ মেধাবী শিক্ষার্থীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন তার পিতা-মাতা।

বুধবার টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় লিখিত বক্তব্য পাঠ করে এই অভিযোগ আনেন দেলদুয়ার উপজেলার দেওলি ইউনিয়নের চেয়ারম্যান ও শিক্ষার্থীর বাবা মনিরুল ইসলাম মনির।

সংবাদ সম্মেলনে সস্ত্রীক উপস্থিত থেকে তিনি বলেন, আমার ছেলে তোহিদুল ইসলাম সিমন টাঙ্গাইল শহরের হ্যাবিটে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছে। সে গত ২৯ মে বিকাল ৪ টায় দেলদুয়ার থানাধীন সিলিমপুর বেবীস্ট্যান্ড থেকে মোটর সাইকেল নিয়ে টাঙ্গাইল শহরে আসছিল তার কলেজ যাওয়ার উদ্দ্যেশে। আসার পথে আতিকুর রহমান নামে তাদের এক পরিচিত ব্যক্তি ছেলের সাথে টাঙ্গাইলের দিকে রওনা হয়। পরবতীতে মোটরসাইকেলযোগে তারা টাঙ্গাইল শহরের বেবিস্ট্যান্ডে পৌছলে আতিক তার ছেলেকে বেবিস্ট্যান্ডে দাড় করিয়ে রেখে অন্য একটি স্থান থেকে একটি মোটর সাইকেল নিয়ে তার সাথে দেখা করে চলে যায়।

এর কিছুক্ষন পর কাগমারী এলাকার মৃত আমজাদ হোসেনের পুত্র আসাদ এবং তার সহোদর জহিরুল ইসলাম মিথ্যা মটরসাইকেল চুরির অভিযোগ এনে তাকে আটক করে মারধর করে। এসময় টাঙ্গাইল মডেল থানার পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মনির আরো জানায়, এরপর উক্ত দুই ব্যাক্তি তাকে ফোন করে টাঙ্গাইল মডেল থানাধীন কাগমারী কলেজের পশ্চিম পাশের এক দোকানদারের বাড়িতে ডেকে নিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে তারা তার কাছে থাকা একটি কালো রংয়ের পালসার মটর সাইকেল রেখে দেয় এবং তার নিকটে থাকা চেক বইয়ের মাধ্যমে ১ লাখ টাকার চেক স্বাক্ষর করে নেয়াসহ তার কাছে থাকা নগদ ২০ হাজার টাকা জোড়পুর্বক নিয়ে নেয়।

এসময় তার সাথে ঔ স্থানে যাওয়া তার আতœীয় কোরবান আলীর কাছ থেকেও ৩০ হাজার টাকার চেক স্বাক্ষর করিয়া নেয় বলেও তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে সে জানায়, এটি একটি পরিকল্পিত ঘটনা। তারা পরিকল্পিত ভাবে তার এবং তার আতœীয়ের কাছ থেকে টাকা, চেক এবং মোটর সাইকেল নিয়ে নেয়। পরবর্তীতে বিষয়টি পুলিশকে জানালে তারা মটরসাইকেলটি ফেরত দেয়, কিন্তু চেক এবং টাকা ফেরত দেয়নি বলেও তিনি অভিযোগ করেন।

তার ছেলে আজ পর্যন্ত কোন ধরনের অপরাধমূলক কাজের সাথে সম্পৃক্ত হয়নি দাবি করে তিনি বলেন, আমার ছেলেকে মিথ্যা একটি মোটর সাইকেলের মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার ভাব মূর্তিকে ক্ষুন্ন করার অভিপ্রায়ে তার ছেলেকে একটি চক্র ফাসিয়েছে বলেও তিনি দাবি করেন। এসময় তিনি এ ষড়যন্ত্রের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি