০২:৩৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গর্ভবতিদের জন্য অ্যাম্বুলেন্স ও অটোরিক্সা দেয়ার প্রতিশ্রুতি দিলেন এমপি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

স্বাস্থ্য সেবা বঞ্চিত চরাঞ্চলের মানুষের জন্য ভাসমান অ্যাম্বুলেন্স ও উপজেলার ৭ টি উপ-স্বাস্ব্যকেন্দ্রে গর্ভবতি মায়েদের পরিবহনের জন্য একটি করে অটোরিক্সা প্রদানের ঘোষনা দিয়েছেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

রোববার টাঙ্গাইলের ভূঞাপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে সার্বক্ষণিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক এক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।

উপজেলা মিলনায়তনে আয়োজিত কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট,উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু সামা,উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল।

স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর, টাঙ্গাইলের উপ-পরিচালক লুৎফুল কিবরিয়া।

এমসিএইচ-সার্ভিসেস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি