১০:১৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে সংবাদ কর্মীদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ 

মো: নুর আলম, গোপালপুর থেকে | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩ জুলাই ২০২১ | |
গোপালপুর প্রেসক্লাবের সংবাদ কর্মীদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। ছবি-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

সংবাদমাধ্যম যে কোনো দেশ ও সমাজের জন্য দর্পণস্বরূপ। যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগ ও মহামারীর সময়েও ঘরে বসে থাকার সুযোগ নেই সংবাদ কর্মীদের। বিষয়টি উপলব্ধি করে গোপালপুর প্রেসক্লাবের সংবাদ কর্মীদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। 

সংবাদ কর্মীরা যেন অবাধে সংবাদ সংগ্রহ করতে পারে এ জন্য টাঙ্গাইল জেলা পরিষদের পক্ষ থেকে এ সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।

শুক্রবার (২জুলাই) বিকালে গোপালপুর প্রেসক্লাব কার্যালয়ে ১২জন সংবাদ কর্মীদের মাঝে সুরক্ষা সামগ্রী তুলে দেন টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও গোপালপুর শহর আওয়ামীলীগের সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক । 

এসব সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিলো হ্যান্ড স্যানিটাইজার, সাবান, মাস্ক, হ্যান্ড ওয়াশ ।
 
এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সিনিয়র সহ-সভাপতি আঃ সাত্তার, সহ সভাপতি আঃ সালাম, কেএম মিঠু, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মো. সেলিমসহ অন্যান্য সংবাদ কর্মীরা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি